ট্রান্সপোর্ট এজেন্সি · গাড়ির মালিক · কোম্পানির বহর

গাড়ির ভাড়া, খরচ আর হিসাব — একটি সফটওয়্যারে

ট্রিপের খাতা, তেলের মেমো, পার্টির বাকি, গাড়িভিত্তিক মুনাফা আর পূর্ণাঙ্গ হিসাব — বাংলায়, একাধিক শাখায়, ইন্টারনেট না থাকলেও।

ডেমো: demo@fleetastro.com / Demo@123

ঢাকা মেট্রো-ট ১১-২২৩৩সচল
এ মাসের ভাড়া আয়৳ ১,৮৫,০০০.০০
জ্বালানি খরচ৳ ৪২,৭৫০.০০
মেরামত ও অন্যান্য৳ ১৮,৩০০.০০
পার্টির বাকি৳ ৩৫,০০০.০০
মুনাফা৳ ১,২৩,৯৫০.০০

যা যা পাবেন

বহু প্রতিষ্ঠান, বহু শাখা

প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য সম্পূর্ণ আলাদা। শাখা ব্যবস্থাপক শুধু নিজের শাখা দেখেন, মালিক দেখেন সব।

ট্রিপ ও ভাড়া আদায়

গন্তব্য, ভাড়া, ডেমারেজ, অগ্রিম, কিস্তিতে আদায় — বাকি নিজে থেকেই হিসাব হয়। বাংলা মানি রসিদ।

খরচের খাতা

তেল (লিটারসহ), মেরামত, টায়ার, টোল, পুলিশ, খোরাকি — মূল মেমো ও অফিস মেমো নম্বরসহ।

স্বয়ংক্রিয় হিসাব

প্রতিটি ট্রিপ, আদায় ও খরচ ডাবল-এন্ট্রি ভাউচারে যায়: খতিয়ান, নগদান বই, রেওয়ামিল, আয়-ব্যয়, ব্যালেন্স শিট।

অফলাইনে এন্ট্রি

নেটওয়ার্ক না থাকলেও ট্রিপ ও খরচ লিখে রাখুন; ইন্টারনেট ফিরলে নিজে থেকেই সিঙ্ক — দ্বিগুণ এন্ট্রির ভয় নেই।

বাংলা A4 রিপোর্ট

১৬টি রিপোর্ট, সব সংখ্যা বাংলায় — এক ক্লিকে পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট।

কাগজপত্রের মেয়াদ

ফিটনেস, ট্যাক্স টোকেন, বীমা, রুট পারমিট আর চালকের লাইসেন্স — মেয়াদ শেষ হওয়ার আগেই সতর্কতা।

ব্যবহারকারীর কার্যক্রম

কে কখন কী এন্ট্রি, সংশোধন বা মুছেছে — অ্যাডমিন সব দেখতে ও এক্সেলে নামাতে পারেন।

স্বয়ংক্রিয় ব্যাকআপ

প্রতি রাতে পুরো ডাটাবেজের ব্যাকআপ; প্রতিষ্ঠান নিজের ডাটার কপি যেকোনো সময় নামাতে পারে।

অফলাইন এন্ট্রি যেভাবে কাজ করে

একবার অনলাইনে লগইন করুন
গাড়ি, চালক, পার্টির তালিকা ডিভাইসে জমা হয়।
নেট না থাকলে "অফলাইন এন্ট্রি" খুলুন
ট্রিপ ও খরচ লিখুন — ডিভাইসে নিরাপদে জমা থাকে।
ইন্টারনেট ফিরলেই সিঙ্ক
প্রতিটি এন্ট্রির নিজস্ব আইডি থাকে, তাই একই এন্ট্রি দুইবার জমা হয় না। ভাউচারও সাথে সাথে তৈরি হয়।

আজই শুরু করুন

নিবন্ধনের সাথে সাথে প্রধান কার্যালয় শাখা ও পূর্ণাঙ্গ হিসাবের খাত তৈরি হয়ে যায়।

প্রতিষ্ঠান নিবন্ধন